বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুকে এক পোস্টে সিমরিন লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী।’
এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।
ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না, আর পাত্রের পরিচয় নিয়েও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-জল্পনা ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আইন না মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।
ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পান। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তিনি অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন।