By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: তৃতীয় সপ্তাহে এগিয়ে রাক্ষস, পিছিয়ে গেলো দম
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

তৃতীয় সপ্তাহে এগিয়ে রাক্ষস, পিছিয়ে গেলো দম

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 5, 2026 12:49 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 সপ্তাহ ago
Share
SHARE
ঈদুর ফিতরে মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। দীর্ঘ প্রস্তুতির পর বড়পর্দায় সিয়াম আহমেদকে নতুন রূপে দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় এ সংখ্যা বেড়ে দু’দিন পরই ২০–এর অধিক হয়েছিল।

প্রথমদিকে শুধু মাল্টিপ্লেক্সেই মুক্তি পায় সিনেমাটি। জানা যায়, জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেয়ে এগিয়ে ছিল আফরান নিশোর ‘দম’। তার পরই ছিল তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। কিন্তু দ্বিতীয় সপ্তাহে দমকে পেছনে ফেলে দর্শক চাহিদা ও শোয়ের দিক থেকে এগিয়ে যায় বনলতা এক্সপ্রেস। তৃতীয় সপ্তাহে এসেও শীর্ষস্থান ধরে রেখেছে তানিম নূর পরিচালিত এই সিনেমা।

কিন্তু রেদওয়ান রনির দম তৃতীয় সপ্তাহে এসে শোয়ের দিক থেকে দ্বিতীয় স্থান হারায়। সেখানে চোখ রাঙানি দিয়ে শীর্ষ উঠে আসে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে এ সিনেমার গতকালের শো চলছে ১১টি। এদিকে, আজও (৪ এপ্রিল) এর ব্যতিক্রম নয়। এ ছাড়া লায়ন সিনেমাসে আগামী ৯ এপ্রিল পর্যন্ত রাক্ষস’র প্রতিদিন ৪টি করে শো চলবে, আর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে ৩টি করে শো। রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে প্রতিদিন চলছে ৩টি করে শো এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে প্রতিদিন চলবে তিনটি করে শো। সব মিলিয়ে দেশের মাল্টিপ্লেক্সে রাক্ষস’র শো হচ্ছে ২৫টি।

ছিনতাইকারীদের কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি, গুরুতর আহতছিনতাইকারীদের কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি, গুরুতর আহত

অন্যদিকে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় গতকাল দম’র শো চলছে ১৪টি, আজও একই সংখ্যার শো চলবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া লায়ন সিনেমাসে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দম’র প্রতিদিন ৩টি করে শো চলবে, আর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে ৩টি করে শো। মাল্টিপ্লেক্সে সর্বমোট দম’র শো চলছে ২০টি।

এদিকে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে সিঙ্গেল স্ক্রিনে যাত্রা শুরু করেছে রাক্ষস। বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলে গতকাল থেকে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে। প্রথম ধাপে প্রায় ২০-৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। আগামী সপ্তাহে এই হল সংখ্যা দ্বিগুন হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি।

রাক্ষস মূলত ‘বরবাদ ইউনিভার্স’র অংশ হিসেবে নির্মিত। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এ ছাড়াও রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

আবারও অস্ত্রোপচারের টেবিলে ব্রেন টিউমার আক্রান্ত তানিয়া বৃষ্টিআবারও অস্ত্রোপচারের টেবিলে ব্রেন টিউমার আক্রান্ত তানিয়া বৃষ্টি
তৃতীয় সপ্তাহে সিনেমাটির দর্শক সাড়া নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকদের অনেকে সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি প্রায় হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে ধরনের সিনেমা দেখে আনন্দ পান তার সবই এতে রয়েছে।’

রাক্ষস’র শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে। এটি এই নির্মাতার দ্বিতীয় ছবি। ঢাকাই সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রথম ছবি ‘বরবাদ’ করে দর্শকের আলোচনায় এসেছিলেন তিনি।

You Might Also Like

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

উপমহাদেশের সুরের আকাশে নক্ষত্রপতন: চিরবিদায় কিংবদন্তি আশা ভোঁসলে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আশা ভোসলে

অবশেষে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

কনকচাঁপা আজীবন ও কাঙ্গালিনী সুফিয়া পাচ্ছেন বিশেষ সম্মাননা

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আলোচিত টিকটকার প্রিয়া খান মা-ভাইসহ গ্রেপ্তার
Next Article বিমানবন্দরের ভিআইপি জোনে অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিহত, জব্দ উন্নত প্রযুক্তির ড্রোন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?