নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া (২৫) পেশায় একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত রয়েছেন। তাঁর শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান মিয়া খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে আসে। এ সময় তিনি চলন্ত অবস্থাতেই ট্রেন থেকে নামার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।