বুধবার (৮ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির প্রধান তামিম ইকবাল।
আগের সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় রেখে নতুন সময় নির্ধারণ করা হচ্ছে। তামিম ইকবাল জানান, ওয়ানডে ম্যাচ শুরু হতে পারে সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে দুপুর ২টা বা আড়াইটায়।
ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে দুই দলের লড়াই। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।