আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক করার কথা রয়েছে।
তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে এ আলোচনা আর হবে না বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে তেহরান।
সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে আবারও হামলা শুরু হবে বলে সতর্কতা দিয়েছে দেশটি।
তারা মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশটির রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় ১০০ বিমান হামলা চালায়। এতে শত শত মানুষ হতাহত হন।
হামলা অব্যাহত থাকলে আলোচনা হবে না জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছেন, লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আমরা আজকের দিন পর্যন্ত সময়সীমা ঘোষণা করছি। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তবে আগামী শুক্রবারের আলোচনা আমাদের পক্ষ থেকে বাতিল বলে গণ্য হবে এবং আমরা তাতে অংশ নেব না।