লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়াবে ইরান—এমনটাই জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
সংস্থাটিকে এক সূত্র জানায়, লেবাননে হামলার মাধ্যমে যদি জায়নবাদী শাসনের যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকে, তাহলে ইরান এই চুক্তি থেকে সরে যাবে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যা চলমান অভিযানের মধ্যে সবচেয়ে বড় সমন্বিত হামলা।
উল্লেখ্য, ২ মার্চ হিজবুল্লাহ-র সীমান্তপারের হামলার পর থেকে লেবাননে ইসরায়েল বিমান ও স্থল অভিযান চালিয়ে আসছে, যদিও ২০২৪ সালের নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছেন। সূত্র: দ্য আনাদোলু এজেন্সি