By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ভৈরবে জ্বালানি সংকটের আভাস: দু’দিন ধরে পেট্রোল-অকটেন নেই, ভোগান্তিতে চালকরা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগসারাদেশ

ভৈরবে জ্বালানি সংকটের আভাস: দু’দিন ধরে পেট্রোল-অকটেন নেই, ভোগান্তিতে চালকরা

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 12, 2026 2:52 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 ঘন্টা ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে টানা দুই দিন ধরে পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। অধিক চাহিদা ও সরবরাহ বিলম্বের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভৈরবের জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, ডিজেল ছাড়া অন্য কোনো জ্বালানি পাওয়া যাচ্ছে না। অধিকাংশ পাম্পে ঝুলছে ‘পেট্রোল নাই, অকটেন নাই’ লেখা সাইনবোর্ড। কোথাও আবার ‘ফুয়েল কার্ড ছাড়া তেল মিলবে না’—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাম্প সূত্রে জানা যায়, আগে যে পরিমাণ জ্বালানি বিক্রি করতে তিন থেকে চার দিন সময় লাগত, বর্তমানে তা শেষ হয়ে যাচ্ছে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টায়। বিশেষ করে প্রাইভেটকার মালিকদের ট্যাঙ্ক ফুল করে নেওয়ার প্রবণতা জ্বালানি দ্রুত ফুরিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন পাম্প মালিকরা।

কমলপুর এলাকার ভাই ভাই পেট্রোল পাম্পের মালিক আব্দুল মান্নান জানান, গত দুই দিন ধরে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “রেশনিংয়ের মতো করে আমরা জ্বালানি পাচ্ছি, কিন্তু চাহিদা আগের তুলনায় দ্বিগুণ।”

অন্যদিকে, পানাউল্লাহচর এলাকার মোল্লা ফিলিং স্টেশনেও শুক্রবার বিকেল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প কর্মচারীরা জানান, বাড়তি চাহিদার কারণে সরবরাহ পেতে বিলম্ব হচ্ছে এবং আগামী ১৩ এপ্রিলের আগে জ্বালানি পাওয়ার সম্ভাবনা কম।

মিন্টু ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ফারুক হোসেন লিটন বলেন, “আগে সাড়ে চার হাজার লিটার জ্বালানি বিক্রি করতে কয়েক দিন লাগত, এখন কয়েক ঘণ্টাতেই শেষ হয়ে যাচ্ছে। নতুন শিডিউল না পাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ দাবি করেছেন, দেশে জ্বালানির কোনো প্রকৃত সংকট নেই। তিনি বলেন, “ভোক্তাদের মধ্যে অযৌক্তিক আতঙ্ক ও অতিরিক্ত মজুদের প্রবণতার কারণে চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ফলে সাময়িকভাবে সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও জানান, ভৈরবের পাম্পগুলোতে নিয়মিত সরবরাহ থাকলেও অস্বাভাবিক চাহিদার কারণে জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ পরিস্থিতিতে সাধারণ চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর দ্রুত স্বাভাবিক সরবরাহ ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

You Might Also Like

বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নোয়াখালীতে ভোক্তা অধিকার রক্ষায় সিসিএস’র মানববন্ধন, জনবল নিয়োগের দাবি

চা বাগানের চিকিৎসাসেবা বঞ্চিত ১৬ দিন বন্ধ, ৫ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর মতবিনিময় সভা

‎লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন, টাঙ্গাইলে আনুষ্ঠানিক যাত্রা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?