নিজস্ব প্রতিনিধিঃ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।