মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে রবিবার সকালে সাব- ইঞ্জিনিয়ার মোঃ শিমুল হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ এম আতিকুল্লাহ ও তার অধীনস্থ কর্মচারীরা। এ সময় গুরুতর আহত হয়ে জ্ঞান হারালে অফিসের অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
মাগুরা জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান টিটো জানান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ এম আতিকুল্লাহ সহ তার সহকর্মীরা পরিকল্পিতভাবে এই নেককারজনক হামলা চালিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমিতির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী এএম আতিকুল্লাহ কে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।