মো ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক সাইদুর রহমান সভাপতি মাগুরা প্রেসক্লাব এবং শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক মাগুরা প্রেসক্লাব।
এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে স্বৈরাচার শাসকদের মিথ্যা মামলায় হাজিরা দিতে এসেছিলাম, সে সময় আদালত প্রাঙ্গনে আমার উপর প্রশাসনের সামনেই হামলা চালিয়ে রক্তাক্ত আহত করেছিল আওয়ামীলীগ সরকারের গুন্ডাবাহিনী । এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাশশাসক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।