মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রনয়নের দাবীতে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় নতুনবাজার পুরান বাজার সেতুর সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ অনুষ্ঠানে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর সদস্য তার বক্তব্যে বলেন, এদেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পরাজিতই ছিলাম, উপস্থিত জনসাধারণ কে বলেন আপনারা দেখেছেন গত ৫ই আগষ্ট ছাত্রজনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরে মন্ত্রী, এমপি, পুলিশ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে আত্নগোপন করে আছে, অনেককে আটক করে বিচারাধীন করা হয়েছে।
তারা বলেন ২৫ লাখ কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাঁচার করা হয় সেই টাকা উদ্ধার করে এনে এদেশের অহিংস গণঅভ্যুত্থান মানুষের মাঝে সুদহীন ভাবে লাভ ছাড়াই ঋণ দিতে হবে। আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান আইন পাশ করার লক্ষ্যে গণ-জমায়েত অনুষ্ঠিত হবে, তারা দলমত নির্বিশেষে সকলকে শাহবাগের গণ-জমায়েতে উপস্থিত থাকার আহবান করেন।
বক্তারা আরো বলেন, বিগত সরকার ৭ লাখ ৬৬ হাজারের কোটি টাকার বেশি বাজেট পেশ করা হয়। আপনারা কি জানেন এই বাজেট থেকে দেশের মানুষের মাথাপিছু ৪৪ হাজার কোটি টাকা করে আযকর রিটার্ন ট্যাক্স দিতে হবে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠক মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে এবং ৯ নং ওয়ার্ড সদস্য মনজা বেগমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সদস্য শান্তি বেগম, রুবেল, আব্দুল হক সহ আরো অনেকে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আয়োজনে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবীতে চাঁদপুরে সমাবেশে চাঁদপুর পৌরসভার থেকে শত শত নারী—পুরুষ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।