ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভূইয়ার বড়ভাই মরহুম তাইজুল ইসলাম মাষ্টার ও তার দুই ভাগিনা হুমায়ুন আহমেদ ও মোরশেদ আলমের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন জানান গতকাল রবিবার বাদ মাগরিব স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদের বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল মান্নান,সভাপতি আবুল কালাম আজাদ,সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,১নং সম্মানিত সদস্য শরীফ মৃধা সহ সমিতির অন্য অন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।এই সময় ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।