By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 21, 2024 6:39 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়নে জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। ছাত্র-জনতাসহ নগরে বসবাসকারী জনসাধারণকে সচেতন এবং সম্পৃক্ত করার মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। রাস্তায় চলাচলের ক্ষেত্রে যেমন গাড়ির চালক এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব রয়েছে, তেমনি নগরের অধিবাসীগণকেও ট্রাফিক আইন মেনে চলা একান্ত কর্তব্য। সে লক্ষ্যকে সামনে রেখে ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ পালন করা হচ্ছে।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়োজিত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের সাথে ছাত্রজনতা, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার লোকজন তাদের শ্রম ও মূল্যবান পরামর্শে ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। ট্রাফিক বিভাগ বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। তিনি বলেন, ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনস্বল্পতা দূরীকরণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহযোগিতায় এক হাজার স্বেচ্ছাসেবককে ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ চলাকালীন সময়ের জন্য ট্রাফিক বিভাগে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উপদেষ্টা এসময় ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ পালনের মাধ্যমে ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগের কাজে গতিশীলতা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এনডিসি, পিএসসি (অব.), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম এনডিসি।

বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সরকারের প্রতিটি অঙ্গকে সক্রিয় রাখতে তারুণ্যের শক্তি যে ভূমিকা রাখছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। বর্তমান অন্তর্বর্তী সরকার তারুণ্যের সে শক্তিকে কাজে লাগাতে চায়। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে লাগাতে অনুরোধ করেছিলাম যা আজ বাস্তবায়িত হতে যাচ্ছে।

এর আগে ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র ট্রাফিক বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা-সহ আমন্ত্রিত অতিথি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

You Might Also Like

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: খালেদা জিয়ার মরণোত্তর সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

TAGGED:ট্রাফিকস্বরাষ্ট্র উপদেষ্টা
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরুদ্ধ করেছেন একদল শিক্ষার্থী
Next Article পার্শ্ববর্তী দেশের গোলাম হয়ে আমরা কেউ থাকতে চাই না : মেজর হাফিজ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?