By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ভারতকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ভারতকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 24, 2024 12:11 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

নেপালের কাঠমান্ডুতে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে ভারতকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। অন্যদিকে এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 

বুধবারের ম্যাচের সমীকরণটা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন ছিলো না। ড্র করলেই সেমিফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। কিন্তু মাঠে নেমে আগের সব সমীকরণ বদলে দেন সাবিনারা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। তাতে গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি।

১৮তম মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের নেওয়া কর্নার শট প্রতিপক্ষ গোলকিপার ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। বল গোলকিপারের গ্লাভস ছুঁয়ে ডি বক্সে থাকা আফঈদা খন্দকারের সামনে পড়ে। তিনিও এমন সুযোগ হেলায় হারাননি। ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচে লিড নেয় বাংলাদেশ।

২৫তম মিনিটে বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রস গোলমুখে পড়লেও কেউ সেটাকে গোলে রূপ দিতে পারেননি। এর মিনিট দুয়েক পর ঋতুপর্ণার আরেকটি ক্রস পোস্টের একেবারে কিনারায় গিয়ে থামে। ভারতের গোলকিপার বলটা গ্লাভসবন্দি করার আগেই আলতো শটে ব্যবধান বাড়িয়ে নেন তহুরা খাতুন। এবার অন্তত হাঁফ ছেড়ে বাঁচা যায়।

তবে দুই গোলে এগিয়ে থাকার পরও বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটাই খেলে যায়। যে কারণে স্কোরলাইনে যোগ হয় আরেকটি গোল। বিরতিতে যাওয়ার আগে ডি বক্সের বাইর থেকে সেই তহুরা আদায় করে নেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি। এর মাঝে ভারতও কম চেষ্টা চালায়নি। তবে বাংলাদেশের রক্ষণভাগের পাহারা পেরোতে পারলেও গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা রুপনাকে ফাঁকি দেওয়া ভারতের ফরোয়ার্ডদের জন্য কষ্টসাধ্যই হয়ে যায়।

৩৫ থেকে ৪০, এই পাঁচ মিনিটেই দারুণ দক্ষতায় দুটি আক্রমণ প্রতিহত করেন রুপনা। যদিও তৃতীয়বারের চেষ্টায় আর সফল হতে পারেননি এই বাংলাদেশি গোলকিপার। ৪২তম মিনিটে দালিমার নেওয়া কর্নার শট ঠেকিয়ে দিতে চেয়েও পারেননি রুপনা। বল তাঁর গ্লাভস ছুঁয়ে সামনে চলে যায়। আর ফাঁকায় পেয়ে হেডে বলটাকে জালে পাঠান ভারতের অধিনায়ক বালা দেবী।

একটি গোল শোধ করে প্রথমার্ধ শেষ করে প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ গোল দেওয়া ভারত। দ্বিতীয়ার্ধে তারা একটু খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা চালায়। কিছুতেই যাতে বল বাংলাদেশের খেলোয়াড়ের দখলে না থাকে সেই কাজটা বেশ মন দিয়ে করে যায়। তাতেও খুব একটা লাভ হয়নি। শেষদিকে ভারতের একাধিক আক্রমণ আটকে যায় বাংলাদেশের গোলকিপার রুপনার কাছে।

You Might Also Like

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা: যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি?

TAGGED:সেমিতে বাংলাদেশ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল গ্রেফতার
Next Article দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?