নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির ঐতিহাসিক র্যালি । শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ মোড়, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। বিএনপির নেতারা বলেছেন, এই র্যালিটি হবে দেশের ইতিহাসে স্মরণীয়। বার্তা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে। র্যালিতে ১০ লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এসেছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতোমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে র্যালি শুরু হয়। র্যালিতে সভাপতির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও শীর্ষনেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরই প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।