বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। আগেই জানা গিয়েছিল সিরিজটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ঢাকার আরিফিন শুভ। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিতে কলকাতায় পৌঁছেছেন নায়ক।
জানা গেছে, এর শুটিং চলবে আগামি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলেও বাংলাদেশে এর কোনো শুটিং হবে না। এতে শুভ-সৌরসেনী ছাড়াও থাকছেন টলিউড এবং বলিউডের একাধিক অভিনয়শিল্পী।
সিরিজটি নির্মিত হচ্ছে সনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য। ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজটিতে।
এর আগে গেল বছরে ‘জুবিলি’ সিরিজ সাড়া ফেলে দিয়েছিল। এর চিত্রনাট্য ছিল সৌমিকের। বিক্রম মোতওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুর প্রমুখ।