By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই: ফয়জুল করীম
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই: ফয়জুল করীম

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 17, 2024 12:36 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

মাদারীপুর প্রতিনিধি : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। ৯৩ ভাগ মুসলমানের দেশে ইসলামী হুকমত চাই।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যাদের আপনি বর্তমান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করেন না।তারা ভিনদেশিদের চিন্তা লালন করেন। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো।
তবে আমরা এটা করতে চাই না।তিনি আরও বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন।
যেখানে ব্যক্তি নয়, মার্কাকে ভোট দেবেন। এতে করে নমিনেশন বাণিজ্য থাকবে না, কেউ পেশী শক্তি ব্যবহার করতে পারবে না। কারো মধ্যে কাঁদা ছুড়াছুড়ি থাকবে না।

তিনি বলেন, ভারতের রাজ্য সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল। তবে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, দরিদ্র থাকতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোনোদিন গোলামি করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই আরও বলেন, বার বার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশের মাত্র ৪ পরিবার ২ হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪শ কোটি টাকার মালিক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হযরত মাও. আকরাম হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলামসহ অন্যরা।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

TAGGED:ফয়জুল করীম
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেটে মিলল এক ব্যক্তির লাশ
Next Article অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে : তারেক রহমান
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?