বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে
নতুন প্রজন্মের গীতিকার ফারুক রাজের কথায় খুব সুন্দর লেখনীতে উঠে এসেছে ভালোবাসার গল্প নিয়ে নতুন বছরের মাঝামাঝি নতুন গান। এ গানটি ডিরেকশন দিয়েছেন সময়ের ব্যস্ততম ডিরেক্টর সেলিম রেজা.
গান প্রসঙ্গে “এফ এ সুমন” বলেন গানটির লেখা অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন ফারুক রাজ. গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমার মিউজিক আমার সুর আমার গাওয়া সব মিলিয়ে আমি অনেক আশাবাদী দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখবে এ গানটি।
গীতিকার ফারুক রাজ আরো বলেন অনেক দিনের ইচ্ছে ছিলো এফ এ সুমন ভাইয়ের সাথে কাজ করার।
সেই ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। আমি খুব খুশি হয়েছি যে আমার মতো নতুন গীতিকার হিসেবে সুমন ভাই ও সেলিম রেজা ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন. “পাগলিরে তুই কেন বুঝিস না” গানটি আসবে “আর এফ মিউজিক ষ্টেশনের” ব্যানার থেকে। গানটি দর্শকশ্রোতাদের মনে জায়গা করে নেবে আমার বিশ্বাস। এ ছাড়াও ফারুক রাজের কথায়. বিভিন্ন শিল্পী গান করেছেন.
তাদের মধ্যে – সুজন আহমেদ. খায়রুল ওয়াসি.ইমন খান. সোহাগ. এস রুহুল. শফিক মাহমুদ. প্রমুখ.