মাগুরা প্রতিনিধি:-
মাগুরা জেলা ইজিবাইক চালক ও মালিক শ্রমিক সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নোমানী ময়দানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইজিবাইক শ্রমিকরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চালকদের জন্য লাইসেন্স ফি বাবদ ৩ হাজার টাকা ধার্য করেছিল যা ইজি বাইক চালকদের জন্য খুব কষ্টসাধ্য ছিল। আমাদের উপর জুলুম অত্যাচার করে আসছিল এমনকি পুলিশ দিয়ে আমাদের লাইসেন্স থাকার পরেও পৌর এলাকার সীমানার মধ্য হতে মামলা দিত যা অগণতান্ত্রিক।
বরং ফ্যাসিস্টরা আমাদের শোষণ করেছে বছরের পর বছর।
লাইসেন্স ফি ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫০০ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ১ হাজার টাকা করার দাবি জানান ইজিবাইক চালক শ্রমিকেরা।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ইজিবাইক চালক মালিক শ্রমিক সমিতির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সজিব, সহ-সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ পৌর এলাকার ইজিবাইক চালক শ্রমিকেরা।