By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বরিশালে ফারুক-খোকন-সাদিকসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

বরিশালে ফারুক-খোকন-সাদিকসহ ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বি এন টি নিউজ
Last updated: জানুয়ারি 30, 2025 2:08 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

বরিশাল অফিস: বরিশালে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্না আমিনসহ ৩০১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন মো. সুলতান খান নামে এক ব্যক্তি। ঘটনার প্রায় সাত মাসের মাথায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারে সুলতান হোসেন খান নিজেকে বৈষম্যবিরোধী সাংবাদিক ফোরামের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নগরীর দক্ষিণ আলেকান্দার সিঅ্যান্ডবি রোডের নম্বর পুল এলাকার বাসিন্দা ইসকান্দার আলী খানের ছেলে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মামলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্না আমিন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) মাহমুদুল হক খান মামুন, সাবেক মেয়রপত্নী লুনা আবদুল্লাহসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা গত বছরের ১৭ জুলাই বিকেল ৫টার দিকে নগরীর নথুল্লাবাদ জিয়া সড়ক ব্রিজের ঢালে রাস্তার ওপর পূর্বপরিকল্পিতভাবে রামদা, চাপাতি, লোহার রড, হকিস্টিক, পাইপগান, পিস্তল, শটগান, বন্দুক, রাইফেল, ককটেল, হাতবোমাসহ বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে আন্দোলনকারী ছাত্র ও জনতার ওপর আক্রমণ করে। হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এতে ৩০০-৪০০ জন আহত হন। এ ছাড়া প্লাস্টিকের বোতল থেকে পেট্রোল ঢেলে বিভিন্ন দোকান ও অন্যান্য স্থানে আগুন দেয় এবং ছাত্র-জনতার ওপর ইটপাটকেল, ককটেল বোমা নিক্ষেপ করে। তাদের নিক্ষিপ্ত একটি বোমা বাদীর সামনে বিস্ফোরিত হলে তিনিসহ বেশ কয়েকজন আহত হন।
আসামিদের ভয়ে আহতরা সরকারি হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও পল্লি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। মামলার ১ নম্বর সাক্ষী বাদীর ভাগনে রাকিবুল্লাহ আহসান গুরুতর হওয়ায় প্রথমে তাকে বরিশালের শেবাচিম হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইস্পাহানী ইসলামি আই ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন। আহত রাকিবুল্লাহ আহসান চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাদীর এজাহারটি রেকর্ড করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ হত্যাচেষ্টার ও জনমনে ভিতি সঞ্চয়ের অভিযোগ আনা হয়েছে।

You Might Also Like

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

কবিরাজির নামে ভয়ংকর প্রতরণা সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখের বেশি টাকা আত্মসাথের অভিযোগ

দৌলতপুরে পীর হত্যা মামলায় জামায়েত নেতাকে প্রধান আসামি করায় জামায়াতে বিক্ষোভ ও সমাবেশ

দিনাজপুর সীমান্তে নতুন ‘মৌচোষা’ বিওপি উদ্বোধন, জোরদার হলো সীমান্ত নিরাপত্তা

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

TAGGED:মামলা
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ‘প্লিজ, এবার একটু ছেড়ে দেন আমাকে’
Next Article সিরিয়া সফরে যাচ্ছেন কাতারের আমির
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?