ক্রীড়া প্রতিবেদক:
ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর বিবৃতিতে বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে, নারী ক্রিকেট যখন বিশ্বজুড়ে দারুণভাবে বেড়ে উঠছে, সেখানে এটা খুবই হৃদয় বিদারক যে, আফগান নারীরা (ক্রিকেট খেলার) সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’
তবে ইসিবি চেয়ারম্যান মনে করেন, কোনো একটি দেশের একটি ম্যাচ বর্জন করার চেয়ে সব দল মিলে সামগ্রিক কোনো পদক্ষেপ নিলে তা বেশি কার্যকর হবে।
‘সবকিছু বিবেচনা করে, আমাদের মনে হয়েছে, পুরো ক্রিকেটীয় সমাজের সমন্বিত উদ্যোগই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত পথ এবং ম্যাচ বর্জনের মতো একতরফা কোনো কিছুর চেয়ে সামগ্রিক উদ্যোগে অর্জন বেশি ধরা দেবে। সাধারণ আফগানদের কথাও শুনেছি আমরা। আফগানিস্তানে সামান্য যা কিছু খুশির উৎস অবশিষ্ট আছে, এর মধ্যে একটি তাদের ক্রিকেট দল। সব মিলিয়ে আমরা নিশ্চিত করছি যে, ম্যাচটি আমরা খেলব’-যোগ করেন থম্পসন।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।