By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ওয়ানডেতে মুশফিকের যত রেকর্ড

বি এন টি নিউজ
Last updated: মার্চ 6, 2025 4:54 পূর্বাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

২০০৬ সালের আগস্টে যাত্রা শুরু। সে যাত্রাটা থেমে গেল বুধবার রাতে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের অধ্যায়টা এখন স্রেফ অতীত।

তবে ১৮ বছর ২০২ দিন দীর্ঘ এই ক্যারিয়ারে অর্জনের খাতাটা অবশ্য একেবারে মন্দ নয় তার। ২৭৪ ম্যাচে তিনি খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। তিনি বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে।

এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে করেছেন ৭৭৯৫ রান। দেশের হয়ে এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার ওপরে কেবল আছেন তামিম ইকবাল।

তার ওয়ানডে ক্যারিয়ারটা টিকে ছিল ১৮ বছর ২০২ দিন। এত দীর্ঘ ক্যারিয়ার বাংলাদেশের আর কারও ছিল না। বিশ্বক্রিকেটেও এত লম্বা ক্যারিয়ারের দেখা হরহামেশা মেলে না। তার চেয়ে লম্বা ক্যারিয়ার এমন ক্রিকেটারের সংখ্যা হাতে গুণে ৭ জন। নামগুলো দেখুন– শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস, শোয়েব মালিক। বুঝুন তাহলে রেকর্ডটার মাহাত্ম্য!

তিনি বিদায় নিয়েছেন ২৯৭টি ডিসমিসাল নামের পাশে নিয়ে। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। নামগুলো শুনুন আরও একবার– অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম নামটা মুশফিকের। শীর্ষ পাঁচের ওই এলিট ক্লাবে আরও বেশ কিছু দিন হয়তো থাকবেন তিনি।

মুশফিকের সবশেষ ওয়ানডে সেঞ্চুরিটা এসেছিল ৩৫ বছর ৩১৫ দিন বয়সে। যা তখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল। ওহ হ্যাঁ! বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও সেটাই, ৫৯ বলে সেঞ্চুরিটা করেছিলেন মুশফিক।

সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটা সে বছর বিশ্বকাপে সেঞ্চুরি করে ভেঙেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তবে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখনও তার আছে, হয়তো থাকবে আরও বেশ অনেক দিন।

সেসব তো স্রেফ রেকর্ডের কথা। বাংলাদেশের ক্রিকেটকে মুশফিক এনে দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত। রেকর্ড মুছে গেলেও সেসব মুছবে না, থেকে যাবে স্মৃতির পাতায় অমলিন হয়ে।

You Might Also Like

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিল আইসিসি

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

আইপিএল শেষ কার্সের ! ডাক পেলেন মাদুশঙ্কা!

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ভারতের পণ্যে ‘পালটা শুল্ক’ আরোপের ঘোষণা ট্রাম্পের
Next Article দিনে কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হয় না, জেনে নিন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?