মোঃ আল-আমিন হোসেন,
নিজস্ব প্রতিবেদ:
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের ১০/১২মিনিট পরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি।
তারা এক শোক বার্তায় বলেন, রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।