By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগসারাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 24, 2025 3:39 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

মুহাম্মদ বাদশা ভূঁইয়া:

‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত। ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার ৮ উপজেলায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় ৬৮৪ টি কিন্ডারগার্টেন অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই দিন‌ সকাল ১০ টায় সংগঠনটির চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদর উপজেলার ৭৩ কিন্ডারগার্টেনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ব্যানার এবং শিক্ষকদের হাতে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান সম্মিলিত ফেস্টুন দেখা গেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক।‌
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার শাখার সহ-সভাপতি মাহমুদা খানম, আবুল কালাম আজাদ, কবিতা সাহা, আইভী হীরা, মোঃ কাউসার পাটোয়ারী, সদস্য মোঃ হাবিবুর রহমান, খাজা জুবায়ের, ওয়ালীউল্লাহ, মোঃ আব্দুল হামিদ, মৃদুল কান্তি দাস।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই অভ্যুত্থানের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকার কথা না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন। আমরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এই পরীক্ষাটি হচ্ছে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি জাতীয় পরীক্ষা। সেখানে বাংলাদেশের ৮০ পার্সেন্ট শিক্ষার্থীকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি মাসে সরকারি উপবৃত্তি পাচ্ছে। তার উপর আবার নতুন করে তাদের বৃত্তি প্রদান করা হবে। অথচ একই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাব, আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মানববন্ধন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা এবং সদর উপজেলা শাখা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাসের কাছের স্মারকলিপি প্রদান করেন। এরপর নেতৃবৃন্দরা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিন সৈকতের হাতে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো আল আমিন একাডেমি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মডার্ন শিশু একাডেম, উদয়ন শিশু বিদ্যালয়, ওয়াইডব্লিউসিএ নার্সারি, ইকরা মডেল একাডেমী, চাঁদপুর ল্যাবরেটরি স্কুল, চাঁদপুর চিলড্রেন একাডেমী, মিশন প্রাইমারি স্কুল, কালেক্টর স্কুল এন্ড কলেজ, পুরানবাজার মার্চেন্ড একাডেমী, চাঁদপুর আদর্শ মডেল একাডেমী, লাইসিয়াম কিন্ডারগার্টেন, মালেক স্মৃতি একাডেমি, নবারুণ শিশু বিদ্যালয়, রেলওয়ে কিন্ডারগার্টেন, ক্যামব্রিয়ান মডেল স্কুল, হাজী আমজাদ আলী শিশু একাডেমি, আল আমিন কেজি স্কুল, শাহাবুদ্দিন স্কুল, রঘুনাথপুর কেজি স্কুল, বাংলাবাজার আদর্শ একাডেমী, বিলকিস সুলতানা একাডেমী, বাবুরহাট মডেল একাডেমি, বাবুরহাট কচিকন্ঠ, পিপলস মডেল, বদরখোলা মডেল একাডেমী, আব্দুর রহমান প্রিক্যাডেট স্কুল, মৈশাদি মডেল একাডেমি, রোজ মডেল একাডেমী, সায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন, হক ইন্টারন্যাশনাল, গাজীপুর সাহিন ক্যাডেট, সিদরাতুল মুনতাহা স্কুলসহ ৭৩ টি কিন্ডারগার্টেন।

You Might Also Like

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

পাবনা জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থা’র উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

TAGGED:মানববন্ধন ও স্মারকলিপি
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কুড়িগ্রামে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
Next Article সিরাজগঞ্জে রায়গঞ্জে চলাচলের রাস্তা না থাকায় ৩০ পরিবারের মানবেতর জীবন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?