নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে। এই মনোনয়ন দৌড়ে জনপ্রিয়তা, তরুণ প্রজন্মের পছন্দের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তার পিতা গাজীপুরবাসীর প্রিয় নেতা, প্রখ্যাত রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক এম এ মান্নান। তারই সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি বর্তমান গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল মুখ। পিতা অধ্যাপক এম এ মান্নানের রাজনৈতিক অবদান ও গণসংযোগ গাজীপুরের মাটি ও মানুষের মাঝে তাকে পরিচিতির একটি শক্ত ভিত গড়ে দিয়েছে। সেই আলোকে সামনে রেখে তিনি এখন নিজের রাজনৈতিক মেধা, সাংগঠনিক দক্ষতা ও তরুণ প্রজন্মের জনপ্রিয়তা নিয়ে নগর বিএনপিকে সুসংগঠিত করতে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির দু:সময়ে তিনি দলের সাংগঠনিক কার্যকম ধরে রেখেছেন, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন এবং সৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি আন্দোলনমুখী রাজনীতিতে যুক্ত রেখেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয়তার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন। গাজীপুরের তরুণ ভোটারদের কাছে তিনি আধুনিকতা ও পরিবর্তনের প্রতীক। গাজীপুরের তরুণ ভোটাররা এখন পরিবর্তনের রাজনীতি চায়।
সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা দিয়েছে। হামলা, মামলা, নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় কিছু সময় তিনি বিদেশে অবস্থান করেন। রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘদিনের কার্যকর ভূমিকা, সততা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে জনপ্রিয় করে তুলেছে। তরুণ ও প্রবীণ ভোটারদের অনেকেই মনে করেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের কন্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এম মঞ্জুর করিম রনির মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদের প্রয়োজন।
বিএনপি তৃণমূল নেতাকর্মীরা জানান, এম মঞ্জুর করিম রনি একজন কর্মীবান্ধব ও নিরহংকারী স্পষ্টবাদী ভালো মনের মানুষ। গাজীপুর-২ আসনে বর্তমান সময়ে তার মত একজন সৎ যোগ্য এমপি প্রার্থী হিসাবে দায়িত্ব পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ও আধুনিক গাজীপুর গড়তে সাধারণ জনগণের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তৃর্ণমূলে যেভাবে মঞ্জুর করিম রনি কাজ করে যাচ্ছেন, তাতে জনগণের আস্থা, ভালোবাসা ও জনপ্রিয়তা তাঁর প্রতি দিন দিন বাড়ছে।
গাজীপুর মহানগরীর বাসিন্দা আব্দুল্লাহ আহমেদ পার্থ বলেন, “আমারা রাজনীতিতে এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি দুর্নীতিমুক্ত, সৎ এবং সাধারণ মানুষের পাশে তাকেন। এম মঞ্জুর করিম রনি এমনই একজন তরুণ নেতা। তার বাবা অধ্যাপক এম এ মান্নান ধর্মমন্ত্রী ছিলেন এবং সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করেছিলেন। তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে তরুণ ও যোগ্য প্রার্থী হিসেবে এম মঞ্জুর করিম রনির কোন বিকল্প নেই।
মহানগরীর অপর এক বাসিন্দা মো: করিম মোল্লা বলেন, মঞ্জুর করিম রনির মতো নেতৃত্ব এলাকা পেলে, আমাদের ভবিষ্যৎ উন্নয়নের দিকে যাবে বলে বিশ্বাস করি।
এ বিষয়ে এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরবাসীর অকৃত্রিম ভালোবাসয় আমার বাবা জনগণের ভোটে নির্বচিত হয়েছেন। আজ তিনি নেই। কিন্তু আমি তার আদর্শকে ধারণ করে মানুষের পাশে আছি। ফ্যাসিস্ট আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পর আমার বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এরফলে নির্বাচনে অংশগ্রহণ করতে এখন আর কোনো আইনি জটিলতা নেই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে গাজীপুরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।