By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: দৈনিক গ্রামের কাগজের প্রবীণ সাংবাদিক এরশাদ আলীর জানাজা সম্পন্ন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

দৈনিক গ্রামের কাগজের প্রবীণ সাংবাদিক এরশাদ আলীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 7, 2025 7:32 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক গ্রামের কাগজের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক, সংস্কৃতিক ব্যক্তিত্ব এরশাদ আলী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট-২৫) দিনগত গভীর রাতে যশোরের মনিরামপুর উপজেলার হেলাঞ্চী গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি হৃদরোগ, দীর্ঘদিনের শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মানুষটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ আগস্ট-২৫) জোহরের নামাজের পর হেলাঞ্চী ঈদগাহ মাঠে দৈনিক গ্রামের কাগজে সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিনসহ সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং শুভানুধ্যায়ীরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, হেলাঞ্চী বাজার কেদ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ ক্বারী মাওলানা আমানুল্লাহ আমান বুলবুলী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন বলেন, “আমরা শুধু একজন সহকর্মীকে হারাইনি, হারিয়েছি একজন অভিভাবকসুলভ মানুষকে। এরশাদ ভাই আমাদের মধ্যে একজন শক্ত ভরসা ছিলেন। রাজগঞ্জের মতো মফস্বল এলাকায় থেকেও তিনি সাংবাদিকতার যে মানদণ্ড তৈরি করেছিলেন, তা অনেক বড় শহরের সাংবাদিকদের জন্যও অনুকরণীয়। তিনি কখনো মিথ্যার সঙ্গে আপোষ করেননি। ছবি তোলা থেকে শুরু করে প্রতিবেদন লেখা—সবকিছুতেই তিনি ছিলেন যত্নবান, দায়িত্বশীল। এই ধরনের পেশাদার সততাবান সাংবাদিক আজকাল খুব কমই দেখা যায়। আমরা গ্রামের কাগজে তাঁর মতো নিবেদিত কর্মী আর পাবো না। আজকে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু তাঁর কর্ম ও আদর্শ আমাদের হৃদয়ে চির ভাসমান থাকবে।”
জানাজায় আরো বক্তব্য দেন, খেদাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনছুর রহমান এবং মরহুমের বড় ছেলে ইমদাদুল হক টগর। তাঁরা এরশাদ আলীর পেশাগত নিষ্ঠা, সামাজিক অবদান এবং পারিবারিক জীবন নিয়ে সংবেদনশীল স্মৃতি তুলে ধরেন।

জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-বার্তা সম্পাদক এম আইয়ুব, স্টাফ রিপোর্টার লিটন হোসেন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, স্টাফ রিপোর্টার খাইরুজ্জামান আকাশ, দৈনিক গ্রামের কাগজের মফস্বল ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন, সভাপতি চন্দন দাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক নুর ইসলাম, নুর ইসলাম তরফদার, জাকির হোসেন হৃদয়, মনিরামপুর উপজেলা স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান মিলন, ফরিদুজ্জামান ফরিদ, পরেশ চন্দ্র দেবনাথ, আবুল কাশেম, সানোয়ার হোসেন তিতো, উজ্জ্বল রায়, অমারেশ বিশ্বাসসহ গ্রমের কাগজ পরিবারের প্রায় ২৫ জন সাংবাদিক। তাছাড়া, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী জানাজায় উপস্থিত ছিলেন।

রাজগঞ্জ বাজারের দীর্ঘদিনের পরিচিত ফটোগ্রাফি প্রতিষ্ঠান “স্টুডিও মৌ”-এর স্বত্বাধিকারী, সদালাপী এরশাদ আলী মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দৈনিক গ্রামের কাগজ” পরিবার, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, হেলাঞ্চী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, স্থানীয় রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

You Might Also Like

মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ গ্রেপ্তার

লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড

মদনের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালি স্বপ্ন

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article চোরাশিকারীর ধাওয়া খেয়ে লোকালয়ে হরিণ, বনবিভাগের সহায়তায় ফিরল সুন্দরবনে
Next Article টিএসসিতে শিবিরের প্রদর্শনী ঘিরে বিতর্ক
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?