এস. এম. রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন বুধবার (১৩ আগস্ট) এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃশ্যের সাক্ষী হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি হাতে নিয়ে গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠে নেমেছেন রায়গঞ্জ-তাড়াশের প্রিয় মুখ, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জনতার আস্থার প্রতীক খন্দকার সেলিম জাহাঙ্গীর।
ভোর থেকেই তাঁর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জের জনপথ। বাজার, চা স্টল, রাস্তার মোড় কিংবা জনসমাগমস্থল, যেখানেই মানুষের ভিড়, সেখানেই হাতে পৌঁছে দেওয়া হয় ৩১ দফার লিফলেট। মানুষের সঙ্গে হাত মেলাতে মেলাতে তিনি তুলে ধরেন তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার রূপরেখা, শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সুখ-দুঃখের কথা।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন,
“বাংলাদেশ আজ অব্যবস্থা, দুর্নীতি ও বৈষম্যের শৃঙ্খলে বন্দি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রকাঠামোতে আমূল সংস্কার অপরিহার্য। তারেক রহমানের ৩১ দফাই সেই মুক্তির দিশারি, যা বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেবে। বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ক্ষমতার লোভ নয়, জনকল্যাণই হবে আমাদের পথনির্দেশ।”
তিনি দৃঢ় কণ্ঠে যোগ করেন,
“আমি রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। সিরাজগঞ্জ-৩ আসনের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং ন্যায়ের প্রতিষ্ঠাই আমার জীবনের লক্ষ্য। দলের মনোনয়ন পেলে আমি প্রতিটি গ্রামে গিয়ে মানুষের পাশে থাকব, তাদের সমস্যার সমাধানে জীবন উৎসর্গ করব।”
গণসংযোগে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, খন্দকার সেলিম জাহাঙ্গীর রাজনীতিকে দেখেন সেবার মাধ্যম হিসেবে। সংকট, দুর্যোগ কিংবা ব্যক্তিগত বিপদে তিনি ছিলেন মানুষের প্রথম আশ্রয়স্থল। তাদের বিশ্বাস, দল থেকে মনোনয়ন পেলে তিনি এ আসনে হবেন এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং জনগণের আস্থার প্রতীক।
সেদিন রায়গঞ্জের আকাশ-বাতাসে ভেসে বেড়াচ্ছিল নতুন আশার বার্তা। মানুষের চোখে মুখে ছিল আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর।