By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: তাড়াশে চায়না-দুয়ারির ফাঁদে বিলীন দেশীয় মাছ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজশাহী বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

তাড়াশে চায়না-দুয়ারির ফাঁদে বিলীন দেশীয় মাছ

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 14, 2025 8:47 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

এস.এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার:

বর্ষাকাল মানেই খালে-বিলে পানি পরিপূর্ণ থাকে, আর নতুন বর্ষার পানিতে দেখা মেলে দেশীয় প্রজাতির নানান মাছ। কিন্তু এ বর্ষাতেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালে-বিলে দেশীয় মাছের দেখা মিলছে না। মৎস্যজীবীরা অভিযোগ করছেন, কারেন্ট জালের পাশাপাশি ‘চায়না দুয়ারি’ নামে একটি ফাঁদ ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করছে এক শ্রেণির অসাধু শিকারিরা। মৎস্যবিশেষজ্ঞরা মনে করেন, চায়না দুয়ারি ফাঁদ চাঁই বা কারেন্ট জালের চেয়ে আরও ভয়ঙ্কর।

উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশির ভাগ এলাকা খাল-বিলে পরিপূর্ণ। বর্ষার শুরুতে এই খাল-বিলগুলোতে নতুন পানি আসলে মৎস্য শিকারিরা দেশীয় মাছ ধরতেন। ১০ বছর আগে পর্যন্ত দেশীয় ফাঁদ যেমন ছাই, ফলো, ঠেলা জাল ও বড়শি ব্যবহার করলেও মাছের সংখ্যা কমে যাওয়ার কোনও ভয় ছিল না। কিন্তু বর্তমানে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যাপক ব্যবহার দেশীয় মাছের বংশবিস্তার দমন করছে।

সরেজমিনে দেখা গেছে, অসাধু শিকারিরা নিজেদের চাহিদা মেটাতে এবং বিক্রির জন্য এই জাল ব্যবহার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য শিকারি জানান, চায়না দুয়ারি জালে যেকোনো মাছের সঙ্গে সাপ, ব্যাঙসহ অন্যান্য জলজ প্রাণীও ধরা পড়ে। খালে-বিলে নতুন পানি এলে তারা এই জাল ব্যবহার করতে বাধ্য হন।

সূত্র মতে, কয়েক দশক আগেও এ উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় ২৫০ প্রজাতির মিঠাপানির মাছ ছিল। কিন্তু মানুষের তৈরি নানা প্রতিবন্ধকতা ও অসদু ব্যবহারের কারণে আজ এসব মাছের অনেক প্রজাতি চোখে পড়ে না। বর্ষা মৌসুমে কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা মাছ ধরার ফলে দেশি মিঠাপানির মাছের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে।

গত ১০–১৫ বছর আগে ছাই দিয়ে ২–৩ ঘণ্টায় যে পরিমাণ মাছ ধরা যেত, তা দিয়ে দুইবারের তরকারি রান্না করা যেত। এখনকার দিনে খালে-বিলে মাছই পাওয়া যায় না। কারেন্ট জাল ও চায়না দুয়ারিতে সব মাছ ধরা পড়ায় বংশ বৃদ্ধিই বন্ধ হয়ে গেছে।

বিশিষ্ট শিক্ষা অনুরাগী
ভি এস এ উচ্চ বিদ্যালয় ভায়াট,তাড়াশ এর প্রধান শিক্ষক বলেন,প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, বিভিন্ন কারণে দেশীয় মাছ হারিয়ে গেছে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষের সচেতনতার অভাবও অন্যতম। হারিয়ে যাওয়া দেশি মাছ রক্ষায় এখন ব্যাপক গবেষণা চলছে।

বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সোলেমান হোসেন জানান, তাড়াশে গভীর খাল-বিলের সংখ্যা কম। এছাড়া শুকনো মৌসুমে এই খাল-বিলে পানি না থাকার কারণে দেশীয় মাছের সংখ্যা কমে যায়।

You Might Also Like

আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো”—সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ গ্রেপ্তার

লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড

মদনের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালি স্বপ্ন

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৫ জন আটক
Next Article সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?