By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আর্জেন্টিনার মাঠে ভয়াবহ দাঙ্গা, ৯০ সমর্থক আটক
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

আর্জেন্টিনার মাঠে ভয়াবহ দাঙ্গা, ৯০ সমর্থক আটক

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 22, 2025 5:23 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 8 মাস ago
Share
SHARE

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল আবারও রক্তাক্ত সহিংসতায় কেঁপে উঠল। আর্জেন্টিনার এস্তাদিও লিবের্তাদোরেস দে আমেরিকা স্টেডিয়ামে কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে ইন্ডিপেনডিয়েন্তে দে আভেয়ানেদা ও ইউনিভার্সিদাদ দে চিলের মধ্যকার ম্যাচটি ভয়াবহ দাঙ্গার কারণে বাতিল হয়ে গেছে।

ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত, এর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়া প্রায় ৯০ জন সমর্থককে আটক করেছে পুলিশ, যাদের বেশিরভাগই চিলির সমর্থক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচটি ১-১ সমতায় চলছিল। ঠিক তখনই প্রায় ৩ হাজার চিলিয়ান সমর্থক ভর্তি অতিথি গ্যালারি থেকে টয়লেট ভাঙচুর, চেয়ার ছোড়া ও পাথর নিক্ষেপ শুরু হয়। আর্জেন্টাইন সমর্থকদের লক্ষ্য করে এই হামলা দ্রুত পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

পুলিশ দর্শকদের সরিয়ে নিতে শুরু করলে সহিংসতা আরও বেড়ে যায়। গ্যালারি প্রায় ফাঁকা হয়ে আসতেই ইন্ডিপেনডিয়েন্তের কুখ্যাত ‘বাররাস ব্রাভাস’ সমর্থকরা অবশিষ্ট চিলিয়ান দর্শকদের ওপর হামলা চালায়।

উরুগুইয়ান রেফারি গুস্তাভো তেজেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করেন। পরে কনমেবল এক বিবৃতিতে নিশ্চিত করে যে, নিরাপত্তা নিশ্চয়তার অভাবে খেলা স্থগিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, ক্লাব ম্যানুয়াল অনুযায়ী সব পদক্ষেপ গ্রহণ করা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। তাই ম্যাচটি বাতিল করা হলো এবং বিষয়টি বিচার বিভাগীয় সংস্থার কাছে পাঠানো হবে।

ঘটনার পর থেকে দায় চাপানোর লড়াই শুরু হয়েছে। ইউনিভার্সিদাদ দে চিলের পরিচালক ড্যানিয়েল শাপিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনি আমাদের সমর্থকদের আর্জেন্টাইন সমর্থকদের উপরে বসাবেন, এটা একেবারেই পাগলামি।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও সহিংসতার নিন্দা জানিয়ে কনমেবলকেই দায়ী করেছেন। তিনি বলেন, অ্যাভেয়ানেদায় যা ঘটেছে তা নিন্দনীয়—গ্যালারির সহিংসতা থেকে শুরু করে আয়োজনে চরম দায়িত্বহীনতা পর্যন্ত।

আমাদের অগ্রাধিকার হলো আহত চিলিয়ানদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং আটক ব্যক্তিদের অধিকার রক্ষা করা।

চিলির আর্জেন্টিনাস্থ রাষ্ট্রদূত হোসে আন্তোনিও ভিয়েরা-গালো নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে অন্তত একজন ৩০ বছর বয়সী চিলিয়ান গুরুতর অবস্থায় আছেন।

You Might Also Like

৯ গোলের রোমাঞ্চে বায়ার্নকে হারালো পিএসজি

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞায় বড় পরিবর্তনের পথে ফিফা

বিশ্বকাপের আগে অস্ত্রোপচারের টেবিলে লুকা মদ্রিচ

এমবাপ্পের চোটে শঙ্কা, এল ক্লাসিকোতে খেলা অনিশ্চিত

হৃদয়-শামীমের ক্যামিওতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার
Next Article আ.লীগ নেত্রী শেখ সাজেদা ইসলাম রুনু গ্রেপ্তার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?