মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগ করেছেন এক ছাত্রী।
এ বিষয়ে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে খুবির যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক মোছা. তাসলিমা খাতুন বলেন, ‘আমাদের কাছে এমন একটি অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী। ইতিমধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যার প্রধান হিসেবে আমাকে রাখা হয়েছে।’