মিঠুন কুমার রায়
রংপুর বিভাগীয় প্রধান
পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলার মডেল মসজিদের পাশে অবস্থিত ‘কালাম হোটেল’-এ পোড়া ভোজ্য তেল ব্যবহার, অপরিষ্কার রান্নাঘর এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ‘সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এ মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, অপরিষ্কার অপারেশন থিয়েটার ও কেবিনের কারণে রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবির সাহা।