By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: তাড়াশে গুমানী নদী পারাপারে রশি-নৌকা, অর্ধশতাব্দীর প্রতিশ্রুত সেতু এখনো স্বপ্ন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজশাহী বিভাগসারাদেশ

তাড়াশে গুমানী নদী পারাপারে রশি-নৌকা, অর্ধশতাব্দীর প্রতিশ্রুত সেতু এখনো স্বপ্ন

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 25, 2025 1:57 অপরাহ্ন
নিউজ ডেস্ক 8 মাস ago
Share
SHARE

এস. এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর ও চরকুশাবাড়ি গ্রাম-এ দুই গ্রামের মাঝখানে প্রবাহিত গুমানী নদী। স্বাধীনতার পর থেকে একাধিক জনপ্রতিনিধি নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আজও বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুত সেই সেতু। ফলে কয়েক হাজার মানুষ আজও রশি টেনে টেনে নৌকা দিয়ে নদী পারাপারের ঝুঁকিপূর্ণ ও কষ্টকর জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, নদীর দুই তীরে বাঁধা একটি মোটা রশিকে আঁকড়ে ধরে ছোট্ট একটি নৌকায় যাত্রীদের টেনে টেনে পারাপার করা হয়। এভাবেই শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এপার-ওপার করেন। বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। প্রায়ই ঘটে নৌকাডুবির ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, একটি সেতুর অভাবে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন। জরুরি প্রয়োজনে চিকিৎসা কিংবা কেনাকাটার জন্য যেতে হয় গুরদাসপুর বা তাড়াশ উপজেলা সদরে। তখন নদী পারাপারই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা।
কৃষিজীবীরা জানান, সেতু না থাকায় তাদের উৎপাদিত ধান, পাট, শাকসবজি ও অন্যান্য ফসল বাজারজাতকরণে ব্যয় বেড়ে যায়। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন তারা।

চরকুশাবাড়ি গ্রামের বস্ত্র ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, “প্রতিদিন আমাদের নাদোসৈয়দপুর বাজারে যেতে হয়। আবার জেলা শহরেও ব্যবসায়িক প্রয়োজনে আসা-যাওয়া করতে হয়। একটি সেতু হলে শুধু আমাদের ব্যবসা নয়, কৃষিপণ্যও সহজে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যাবে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাড়াশের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক জানান, গুমানী নদীর ওপর সেতু নির্মাণের জন্য ডিজাইন প্রস্তুত করা হয়েছে। তবে এখনো সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়নি। জনস্বার্থে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের ভাষ্য, একটি মাত্র সেতু নির্মাণ হলে বদলে যাবে নাদোসৈয়দপুর ও চরকুশাবাড়ি দুই পাড়ের হাজারো মানুষের জীবন। শিক্ষার্থীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত ও স্বল্প ব্যয়ে বাজারজাত করতে পারবেন।

অর্ধশতাব্দীর প্রতিশ্রুতি যেন আর কেবল আশ্বাসেই আটকে না থাকে, এমন প্রত্যাশাই আজ দুই গ্রামের মানুষের।

You Might Also Like

সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

ভৈরবে মারধরের করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে ঘটনায় সংবাদ সম্মেলন

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির ম’রদে’হ উদ্ধা’র

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বোদায় হোটেল ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগাল
Next Article বড়াইগ্রামে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ দুজন আহত
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?