আজিজ আহমেদ,
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের কনভেনশন হলে অনুষ্ঠিত হলো চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে হাজী মোবারক উল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ছালেহ আহমেদ সোহেলের উদ্ভোধনের মধ্য দিয়ে সানিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর ও চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাহাব উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ডাক্তার আবু তাহের, রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌরসভা বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, বিসমিল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর হোসেন মিলন, খোরশেদ আলম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন, সামাদ, মঞ্জু সহ অনেকে।
অনুষ্ঠানে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সেরা রক্ত দাতা, সেরা রক্ত গ্রহনকারী, বিভিন্ন দুর্যোগে সর্বোচ্চ সেবা প্রদানকারী ও নানা সময়ে সংগঠনের সাথে যারা স্বেচ্ছায়সেবী হিসেবে কাজ করেছেন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এইছাড়াও উক্ত অনুষ্ঠানে একটি অসহায় পারিবারকে ছাগল প্রদান করা হয়। এইছাড়াও গনিত প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের কে সম্মাননা প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি ও উপদেষ্টা মন্ডলীকে সম্মাননা স্বারক প্রদান সহ লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার থেকে আগত অন্যান্য সেচ্ছাসেবী সংগঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন সহ সংগঠনের পক্ষ থেকে সেচ্ছাসেবী সংগঠনগুলোকেও ক্রেস্ট প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।