এস.এম. রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার :
র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

৩১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা ২৫ মিনিটে র্যাবের দলটি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকায় ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করে। এসময় ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমিনুল ইসলাম রনি (৪৫), পিতা-মৃত আব্দুল জলিল শেখ, সাং—রাধানগর, থানা—পাবনা সদর, মোঃ আব্দুল মজিদ মন্ডল (৪৮), পিতা-মৃত সেকেন্দার আলী মন্ডল, সাং—ভবানীপুর, থানা—সুজানগর, জেলা—পাবনা ও মোঃ রাশেদ রানা (৪২), পিতা-মৃত জহুরুল ইসলাম ওরফে রইস, সাং—দোহারপাড়া, থানা—পাবনা সদর।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।