
মোঃ খান সোহেল
নেত্রকোনা প্রতিনিধি:
তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেজবুত তওহীদ নেত্রকোনা জেলা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হেজবুত তওহীদ ময়মনসিংহ বিভাগের সভাপতি মোঃ এনামূল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ সরকার।
সভাটি সঞ্চালনা করেন হেজবুত তওহীদ নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল কাইয়ূম। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা সভাপতি মোঃ সাইকুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন এবং কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।
আলোচকরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঠিক উপস্থাপন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে।