
মো: রিয়াজ ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় তাওয়াকোচা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ
শনিবার (৪অক্টোবর ) সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিনের নেতৃত্বে এসআই হাশেম,সহ এবং অন্যান্য পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সন্ধ্যা ৭ টার দিকে বিশেষ অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৯৭২ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের মূল্য ৩ লাখ টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।