By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: টাইগারদের কাছে আইরিশদের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ব্যবধানে হার
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

টাইগারদের কাছে আইরিশদের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ব্যবধানে হার

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 14, 2025 4:35 অপরাহ্ন
নিউজ ডেস্ক 5 মাস ago
Share
SHARE

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি সবচেয়ে বড় জয় টাইগারদের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একবারের মোকাবেলায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

নিজেদের টেস্ট ইতিহাসে ১৫৫ ম্যাচ খেলে ২৪তম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর মধ্যে ইনিংস ব্যবধানে চারবার জয় পেয়েছে টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৮৬ রান করেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ২১৫ রান দরকার ছিল আইরিশদের।

চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আগেরদিন অপরাজিত থাকা এন্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ দলের রান ১শ পার করেন। তবে দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। হামফ্রিজকে ১৬ রানে আউট করেন তিনি।

দলীয় ১১৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন ম্যাকব্রিন ও এন্ডি বলবির্নি। হাফ-সেঞ্চুরি জুটি গড়ে ১১৯ বলে ৬৬ রান যোগ করেন তারা। ৫টি চারে ৩৮ রান করা বলবির্নিকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ।

বলবির্নি ফেরার পর ক্যারিয়ারের পঞ্চম টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ণ করে থামেন ম্যাকব্রিন। বাংলাদেশ পেসার নাহিদ রানার দ্বিতীয় শিকার হবার আগে ৫ চারে ৫২ রান করেন তিনি।

১৯৮ রানে অষ্টম ব্যাটার হিসেবে ম্যাকব্রিন ফেরার পর বড় হারের মুখে পড়ে আয়ারল্যান্ড। কিন্তু দলের বড় হারের ব্যবধান কমাতে নবম উইকেটে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি। ৫৬ বলে ৫৪ রানের জুটিও গড়ে ফেলেন তারা।

দলীয় ২৫২ রানে নিলকে আউট করে জুটি ভাঙেন মুরাদ। ৭ চারে ৩৬ রান করেন নিল। ৩ বল পর ম্যাককার্থিকে শিকার করে ২৫৪ রানে আয়ারল্যান্ডের অলআউট নিশ্চিত করেন তাইজুল। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ২৫ রান করেন ম্যাককার্থি।

বাংলাদেশের মুরাদ ৬০ রানে ৪টি, তাইজুল ৮৪ রানে ৩টি এবং রানা ৪০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আগামী ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড : ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রিন ৫২, স্টার্লিং ৪৩, মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)।

বাংলাদেশ : ৫৮৭/৮ (ডিক্লেয়ার), ১৪১ ওভার (জয় ১৭১, শান্ত ১০০, হামফ্রিজ ৫/১৭০)।

ফল : বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী।

ম্যাচ সেরা : মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ)।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

You Might Also Like

চার ম্যাচ পর স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের, আলাভেসকে ২–১ গোলে হারাল লস ব্লাঙ্কোসরা

বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি

ক্রিস গেইলের নতুন ইনিংস, গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিক হলেন ‘ইউনিভার্স বস’

তাসকিন-মোস্তাফিজকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

শিরোপার দৌড়ে টিকে থাকতে ‘ডু-অর-ডাই’ ম্যাচে রিয়াল, প্রতিপক্ষ আলাভেস

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
Next Article ঘটনার আড়াই মাস পর মামলা করল নুরাল পাগলার পরিবার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?