প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। সোমবার (১৭ নভেম্বর) থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরটি।
এবারের টুর্নামেন্টে স্বাগতিকসহ ১১ টি দেশ অংশ নিতে চলেছে। রোববার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাঁর বাসভবন যমুনায় বিশ্বকাপ ট্রফি উন্মোচন করা হবে। সেখানে অংশগ্রহণকারী ১১ টি দেশের অধিনায়কেরা উপস্থিত থাকবেন।
এর আগে, ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় টুর্নামেন্টটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নারী কাবাডি বিশ্বকাপকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।