আরিফুল ইসলাম সুজন
বিশেষ প্রতিনিধি
রাজধানীর মালিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি, সুরভী আক্তার মাহফুজা (২১)” নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার পালেরচর ইউনিয়নের।
সুরভী আক্তার মাহফুজা নামে ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ম*র্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী মোঃ আশিক মোল্লা।
পরিবারের দাবি তাকে খুন করে বস্তা বন্দি করে রেখেছে তার স্বামী আশিক মোল্লা।