আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া
২১নভেম্বর শুক্রবার বিকেলে কাহালু পৌর মঞ্চে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে কাহালু পৌর বিএনপি ও কাহালু সদর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি) আলহাজ্ব মোশারফ হোসেন।
কাহালু পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন সহ পৌর বিএনপি ও কাহালু সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।