আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়া জেলার কাহালু উপজেলার নলডুবি বাজারে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো এক মহতী তাফসীরুল কোরআন মাহফিল। হামিউস সুন্নাহ- নূরানী হাফেজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মাহফিলে বিকেল থেকেই মুসল্লিদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আগত মানুষে পুরো বাজার এলাকাজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক পরিবেশ। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব, মো:হারুনার রশিদ সভাপতি অত্র মাদ্রাসা
মাহফিলে প্রধান হিসেবে বক্তব্য রাখেন দেশের খ্যাতনামা ইসলামী বক্তা মাওলানা মোঃ শাহ জালাল তিনি আল-কোরআনের বিভিন্ন আয়াতের মর্মার্থ ব্যাখ্যা করতে গিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি, ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ইসলামের দিকনির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৪-আসনের সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন ও বগুড়া ৪- আসনের জামায়াতের ড: মোস্তফা ফয়সাল পারভেজ তার বক্তব্যে বলেন এ ধরনের মাহফিল সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে দেশ-জাতির কল্যাণ, ইসলামের উন্নতি ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।