আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বগুড়া-২ শিবগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মীর শাহে-আলম ক্যান্সারে আক্রান্ত নিশার চিকিৎসার দায়িত্ব নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে মানবিক উদাহরণ স্থাপন করলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
কিচক ইউনিয়নের ফেনী গ্রামের শ্রী নেপাল চন্দ্র শীলের দুই বছরের ছোট কুমারী নিশা, যিনি ক্যান্সারের কারণে একটি পা হারিয়েছেন এবং দীর্ঘ দুই বছর ধরে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার পুরো দায়িত্ব তিনি নিজ হাতে নেন।
শনিবার বিকেল ৫টায় কুমারী নিশার বাড়িতে উপস্থিত হয়ে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে মীর শাহে আলম নিশ্চিত করেন, চিকিৎসার সমস্ত খরচ তিনি বহন করবেন। মেয়েটির চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। যার পুরোটাই দিবেন মীর শাহে আলম।
এসময় তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জন্মদিনে উৎসবে না মেতে আমি অসহায়, বিপন্ন ও রোগাক্রান্ত শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সে পরিপূর্ণ সুস্হ হতে পারলেই আমাদের স্বার্থকতা।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে শিবগঞ্জে বিএনপির মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।