যশোর প্রতিনিধি :
যশোরে ট্রেনে কাটা পড়ে মোঃ জাহিদ আব্দুল্লাহ সিফাত (পুরুষ) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) ভোররাত প্রায় ২টা নাগাদ কোতোয়ালি থানার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাতের পিতা জাকির হোসেন এবং মাতা মোছাঃ ছকিনা বেগম। তার রক্তের গ্রুপ A+।
তিনি যশোর সদর উপজেলার বড় হৈবতপুর, পোস্ট অফিস: বারীনগর, ওয়ার্ড ৪ এলাকার বাসিন্দা। স্থায়ী ঠিকানাও একই।
স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে সে অতিরিক্ত ঋণের ফলে আত্মহত্যা করেছে