By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

নিউজ ডেস্ক
Last updated: জানুয়ারি 26, 2026 7:16 অপরাহ্ন
নিউজ ডেস্ক 3 মাস ago
Share
SHARE

হাফিজুর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবেনা। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নাই। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন হবে। যারা এদেশের স্বাধীনতা চাইনি তারা এদেশের মঙ্গল, শান্তি চায় না। তারেক জিয়া ১৬ বছর সংগ্রাম লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনা বারবার বলতেন মুজিব কন্যা পালায় না। কিন্তু যারা আমাদের ভাইদের বোনদের সীমান্তে হত্যা করেছে এখন তাদের আশ্রয়ে পালিয়ে আছেন। তিনি আরো বলেন যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে ,শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক দেবে এবং দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাদেরকে ভোট দিবেন। তিনি আরো বলেন চাঁদাবাজ, দখলবাজ দেশ এবং এলাকার শত্রু ক্ষতি সাধন কারীরা কখনোই বিএনপি’র লোক হতে পারেনা। যারা এসব অপকর্মে জড়িত তাদেরকে দল থেকে বয়কট করা হবে। আগামী দিনের রাজনীতির অঙ্গীকার করে বলেন ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। প্রতিহিংসা নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। তাই আসুন আমাদের জনসংখ্যা কে জনশক্তিতে রূপান্তর করি। নির্বাচনে ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান করে বলেন যারা ক্ষমতায় আসতে পারবে না তাদের মিথ্যা জান্নাতের আশ্বাসে বিভ্রান্ত হবেন না। আমার আর এক সহযোদ্ধা দল থেকে বহিষ্কার হয়ে ফুটবল নিয়ে লাফালাফি করছে। দল যেভাবে থাকে বহিষ্কার করে ছুড়ে ফেলেছে আপনারাও তাকে ছুড়ে ফেলবেন। তার মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতিতে কান দেবেন না। আমি বিগত দিনে সংসদ সদস্য থেকে আপনাদের সাথে নিয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমার উন্নয়নের পরে বিগত ১৬ বছরেও তেমন কোন উন্নয়ন হয়নি, যে কারণে মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারাই আমার সব ক্ষমতার উৎস। তাই ১২ ফেব্রুয়ারি সবার আগে ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষে ভোট দিবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে আপনারা ঘরে ঘরে কৃষি কার্ড,রেশন কার্ড ,শিশু কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রতিবন্ধী কার্ড, বিধবা কার্ড সহ বিভিন্ন সুবিধা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত জনসভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুইয়ের সভাপতিত্বে ও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম, হাফিজুর রহমান শিমুলের এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুজ্জামান পাড়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা কমিটির সদস্য শেখ ইবাদুল ইসলাম, উপজেলা , জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামানে,বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম রনি, আশাশুনি বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You Might Also Like

মৌলভীবাজারের ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল: গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article নিয়মের তোয়াক্কা না করে আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইমারত নির্মাণের অভিযোগ শামসুল নাহারের বিরুদ্ধে
Next Article শীতের আমেজের মাঝেই বৃষ্টির পূর্বাভাস
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?