নেত্রকোনার মদন পৌর সদরে অটোরিকশার ধাক্কায় এক কিশোর পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম প্রদীপ (১৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কেন্দুয়া রোডে বৈশ্যপাড়া চালের বয়লারের সামনে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী প্রদীপকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত প্রদীপ জয় মা হোটেলে কর্মরত সুজন মিয়ার একমাত্র ছেলে। তার বাড়ি জাহাঙ্গীরপুর ইউনিয়নে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিউল আলম
স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)