ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপাত্র বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে।
জেনারেল নায়েনি আরো নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায়, ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এ ছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসি জানিয়েছে, তাদের অপারেশন ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।
আইআরজিসি বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে।