বেনাপোল প্রতিনিধি
০৬ মার্চ ২০২৬ শুক্রবার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৯.৫ কেজি গাঁজা আটক করে।
অপরদিকে আন্দুলিয়া বিওপি হতে পৃথক অভিযান চালিয়ে আরশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ০৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২,২৭,৭৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধি নায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভি যানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।