By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: রণবীরকে পেছনে ফেলে শীর্ষে শাকিব খান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

রণবীরকে পেছনে ফেলে শীর্ষে শাকিব খান

নিউজ ডেস্ক
Last updated: মার্চ 16, 2026 12:04 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 মাস ago
Share
SHARE

ঈদ সামনে রেখে ইউটিউবে ট্রেন্ডিং মুভি ট্রেলারস-এ জমে উঠেছে সিনেমার ট্রেলারে শীর্ষে থাকার প্রতিযোগিতা। কয়েক দিন ধরে ট্রেন্ডিং তালিকার শীর্ষে থাকা রণবীর সিংয়ের নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে এখন আলোচনার কেন্দ্রে দুই বাংলাদেশি ছবি। তালিকার এক নম্বরে উঠে এসেছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার, আর দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’–এর ট্রেলার।

এসকে ফিল্ম ইউটিউব চ্যানেলে দুই দিন আগে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ পায়। এটি বাংলাদেশ থেকে দুই দিনেই দেখা হয়েছে সাত লাখের বেশিবার। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট। টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমার শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যে কারণে শাকিব খানকেই দেখছেন বেশি দর্শক। ৭ হাজারের বেশি দর্শক এখানে মন্তব্য করেছেন। ৩৪ হাজার দর্শক লাইক দিয়েছেন।

প্রকাশ পেয়েছে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার ট্রেলার। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর চার লাখের বেশি দর্শক দেখেছেন। ১৫ ঘণ্টায় ২০ হাজার দর্শক লাইক দিয়েছেন। আর ৫ হাজারের বেশি দর্শক মন্তব্য করে ট্রেলারের প্রশংসা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমায় ভিন্নভাবে এই প্রথম ধরা দিলেন সিয়াম। অ্যাকশন ঘরানার এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে মারমুখী চরিত্রে। ভয়ংকর পরিস্থিতি তৈরি করে খুন খারাবির মাধ্যমে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। সিয়ামের সহশিল্পী টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

তৃতীয় স্থানে রয়েছে রণবীরের ‘দ্য রিভেঞ্জ’, চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেক সিনেমা ‘টক্সিক’ এর ট্রেলার। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমার ট্রেলার। একটি ট্রেন ভ্রমণের গল্প নিয়েই এই সিনেমা। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ট্রেলারটি এক দিনেই দেখেছেন ৪ লাখের মতো দর্শক। হাজারের বেশি দর্শক এখানে মন্তব্য করেছেন। লাইক দিয়েছেন ১২ হাজার দর্শক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূরসহ অনেকে।

ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’–এর অবস্থান এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই অনলাইন জনপ্রিয়তা শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহের বক্স অফিসেও কতটা প্রভাব ফেলতে পারে সেটার এখন দেখার বিষয়। তিনটি সিনেমাই ঈদে মুক্তি পাবে। বিনোদন ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে

You Might Also Like

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

উপমহাদেশের সুরের আকাশে নক্ষত্রপতন: চিরবিদায় কিংবদন্তি আশা ভোঁসলে

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আশা ভোসলে

অবশেষে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

কনকচাঁপা আজীবন ও কাঙ্গালিনী সুফিয়া পাচ্ছেন বিশেষ সম্মাননা

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
Next Article ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?