By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী,স্থায়ী বাসস্থানের আশ্বাস
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগসারাদেশ

সৌদিতে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী,স্থায়ী বাসস্থানের আশ্বাস

নিউজ ডেস্ক
Last updated: মার্চ 18, 2026 8:44 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 মাস ago
Share
SHARE

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ মার্চ) মাগরিবের পর জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।

এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জোছনা নিহতের লাশ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবি জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত তাদের পরিবার ও তিন ছেলেমেয়ের জন্য একটি আর্থিক সহায়তা প্রদান করেছি। এগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই লাশ দেশে পৌঁছাবে।’বাংলাদেশ ভ্রমণ

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ভাতা দেবে সরকার। এছাড়াও পরিবারটি সরকারি ভাতার আওতায় আসবে।’ তাদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ— আমেরিকার স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য। এছাড়াও সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করছি। ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানাচ্ছি। সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।’

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে মো.বাচ্চু মিয়া। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

সৌদিতে নিহত বাচ্চু মিয়ার পরিবারে মন্ত্রীর সমবেদনা ও অনুদান—স্থায়ী বাসস্থানের আশ্বাস
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার রাতে জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। মন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের মাঝে ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও তিনি পরিবারটির স্থায়ীভাবে বসবাসের জন্য নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ, উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ রোববার সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

You Might Also Like

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সড়কের পাশ থেকে দুই বয়সি কন্যা সন্তান উদ্ধার

গাজীপুরে ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি

সারা বাংলাদেশ ন্যায় মনোহরগঞ্জ উপজেলা এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০
Next Article প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?