রাত সাতটার দিকে শুরু হওয়া এই দমকা হাওয়া ও ধুলিঝড়ে মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, ফার্মগেট ও বাংলামোটরসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় পথচারীরা দিগ্বিদিক ছুটতে থাকেন। রাত আটটার দিকে ঝুম বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও ঘরে ফেরা মানুষ। বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের বিকট শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
যদিও আবহাওয়া অধিদপ্তর আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও বরিশালসহ ১১টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।